ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সালাম দিয়ে রমজানের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো বিশ্বের সব মুসলিমকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।


এ উপলক্ষে এক মিনিট ২৭ সেকেন্ডের এক ভিডিও বার্তায় ট্টুডো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।


কানাডাতে মঙ্গলবার থেকে শুরু হয়ে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান। ভিডিও বার্তায় শুভেচ্ছার শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ দিয়ে শুরু করেন এবং তা শেষ করেন ‘রমজান মুবারক’ বলে।

 

শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, করোনার মহামারিতে আমাদের দেশে মুসলিম সম্প্রদায়ের যে পরিমাণ অবদান রয়েছে, তা অবশ্যই অনস্বীকার্য।


এ সময় তিনি জনস্বাস্থ্যের নির্দেশিকা অনুসরণ করে সেহেরি-ইফতার করার আহবান জানান এবং এই আনন্দ উপভোগ করার ভার্চুয়াল পদ্ধতির কথা স্মরণ করিয়ে দেন। যাতে সবার জন্য নিরাপদ, স্বাস্থ্যরক্ষা এবং সুস্থতা বজায় থাকে।































সূত্র : যুগান্তর

ads
ads
ads

Our Facebook Page

↑